1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

ইসরাইলে রকেট হামলায় আহত ১৯

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১২.৫৯ পিএম
  • ১০০ Time View

ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট হামলায় ১৯ জন আহত হয়েছেন। ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবার (২ নভেম্বর) ভোরে লেবানন থেকে তিরা শহরে ওই হামলা চালানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করা হয়। দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। লক্ষ্যে আঘাত হানার আগেই কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার স্থান থেকে একটি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত এখনও চলমান আছে।

স্থানীয় গণমাধ্যম ও জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা দাবি করেছে, আহতরা অল্প থেকে মাঝারি আঘাতের শিকার হয়েছেন। আর দুই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে, উত্তর ইসরাইলের একটি  সংবেদনশীল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে তাদের হামলা ও ওপরে উল্লিখিত হামলা সম্পর্কিত কিনা, রয়টার্স তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।

শুক্রবার রাতে গাজার গণমাধ্যম দফতর জানিয়েছে, হামলা চালানো ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক ভবনে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যার ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ বলে মন্তব্য করেছে গাজার সরকারি গণমাধ্যম দফতর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com