1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

বলিউড বাদশাহর ৫৯ ঘিরে বিশাল আয়োজন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪.১৩ পিএম
  • ১৫৭ Time View

বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন বলে কথা। আগামী ২ নভেম্বর আসছে সেই কাঙ্ক্ষিত দিনটি। এদিন ৫৯ বছরে পা রাখবেন বলিউড বাদশাহ। আর সে উপলক্ষ্যেই এবার মান্নাতে থাকছে বড় এক পার্টির আয়োজন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিজের ৫৯ তম জন্মদিনে শাহরুখ খান এত বিশাল এক পার্টি দিতে চলেছেন যা দেখে চমকে যাবে পুরো বলিউড। 

জানা গেছে, এ পার্টির অতিথির তালিকাও থাকছে বেশ লম্বা। 

শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। 

তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি, দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।

এছাড়া শাহরুখের এই ৫৯তম জন্মদিন ঘিরে থাকবে বিশেষ থিম। 

এদিন অতিথিদের নাকি সাজতে হবে তার সিনেমার চরিত্র অনুযায়ী। ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই।

শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

আগামীতে সুজয় ঘোষের পরিচালনাতে বড়পর্দায় আসছেন শাহরুখ ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com