1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ইসরায়েলি হামলায় এক লাখের ও বেশি ফিলিস্তিনি আহত

  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭.৩০ পিএম
  • ১৪৫ Time View

টানা এক বছরের বেশি ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি এসব হামলায় নিহত হয়েছেন ৪২ হাজার ৭৯২ জন। বুধবার (২৩ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অন্তত ৪২ হাজার ৭৯২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৪১২ জন। এছাড়া ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৩০ জন।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বসবাসকারী একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি তালা হেরজাল্লাহ (২২) বলেন, এখন গুরুতর জখম, যেমন অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে যাওয়া মানুষদের দেখা আমদের জন্য সাধারণ ব্যাপার।

তার কথায়, “আগে হাত বা পা ছাড়া কাউকে দেখা অদ্ভুত এবং অস্বাভাবিক ছিল। তবে এখন এটি আমাদের কাছে স্বাভাবিক বিষয়।” ওই ফিলিস্তিনি আরও বলেন, শুধুমাত্র আহতরাই ভুগছেন বিষয়টি এমন নয় বরং অন্যান্য রোগে যারা ভুগছেন, তারাও সঠিক সেবা পাচ্ছেন না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে টানা এক বছরের বেশি সময় ধরে উপত্যকায় নৃশংস হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী। সম্প্রতি এক হামলায় হত্যা করা হয়েছে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে। তার হত্যার পর নতুন করে সংগঠিত হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com