1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বারাকা পাওয়ারের কেন্দ্রের চুক্তির মেয়াদ শেষ

  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০.৩৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের একটি বিদ্যুতকেন্দ্রের বিদ্যুত বিক্রির চুক্তি শেষ হয়ে গেছে। আজ বুধবার (২৩ অক্টোবর) থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ এ অবস্থিত এই কেন্দ্রটির ১৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত গ্যাসভিত্তিক বিদ্যুতকেন্দ্রটির উৎপাদনক্ষমতা ৫১ মেগাওয়াট। চুক্তি অনুসারে, সরকার কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনে নিতো। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকার আর বিদ্যুত কিনবে না।

কোম্পানির পক্ষ থেকে সরকারের কাছে চুক্তির মেয়াদ নবায়ন করার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বারাকা পাওয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews