1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ১৯৪ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২.৩২ পিএম
  • ১৬৬ Time View

সব মূল্য সূচকের পতনে বিদায়ী সপ্তাহ (১৮ সেপ্টেম্বর -১৭ সেপ্টেম্বর) পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমেছে ৩৪৫টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়াও সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ২৫০ কোটি টাকার বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ০ দশমিক ৭৮ শতাংশ বা ৫ হাজার ২৫০ কোটি টাকা।

গত সপ্তাহের তুলনায় ডিএসইর সব সূচকও কমেছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৪ দশমিক ০৮ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৫৪ দশমিক ৫৯ পয়েন্ট বা ২ দশমিক ৭৫ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩১ দশমিক ৭৪ পয়েন্ট বা ২ দশমিক ৬৩ শতাংশ।

সূচকের পতনের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৭২ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬৬ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১৯৪ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ৩৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com