1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত ২৩

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২.১৩ পিএম
  • ১৪১ Time View
Biman-Crashed

লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়।

একই জেলায় টাউলিন শহরে বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

টায়ার জেলায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং আরও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের সংবাদ সংস্থার রিপোর্ট বলা হয়েছে।

আর পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরকে লক্ষ্য করে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com