1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

পূজায় এবার বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩.৫৭ পিএম
  • ১৮০ Time View

সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়াও এবার পূজায় নিরাপত্তা অন্যান্য সময়ের চেয়ে বেশি।

শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে। প্রশাসনও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাঁসাড়া পালেরবাড়ী ও সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি ও সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com