1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ব্যাংক বন্ধ বৃহস্পতিবার

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১১.৩৩ এএম
  • ১৮৪ Time View

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটিকালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এসংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন। এ ছাড়া হাসপাতাল চিকিৎসা কার্যক্রম ও জরুরি সেরা চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com