
রাজধানীর বাড্ডায় আল আমিন হোসেন হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মো. সাইফুল ইসলাম এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক(এসআই) মো. আহসান হাবীব গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এসময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের সমর্থকরা এলোপাতাড়ি হামলা ও গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন।
এর আগে গত ১৩ আগস্ট নৌ-পথে পালানোর সময় রাজধানী সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ও রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved