1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুজব

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭.০০ এএম
  • ১২৬ Time View

বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের খবরটি ভুয়া। বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (০২ অক্টোবর) বিএসইসির বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বিনিয়োগকারীদের মানবন্ধন চলাকালীন পুঁজিবাজার ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়, যাতে উল্লেখ করা হয়েছে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ করেছেন।

তবে বিষয়টি যে অসত্য ও নিতান্তই গুজব তা নিশ্চিত করেছেন বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মো: মোহাইমিনুল হক। অন্যদিকে সংশ্লিষ্ট সংবাদপত্রটিও অর্থসূচককে জানিয়েছে, তারা এ ধরনের কোনো খবর প্রকাশ করেননি বা কোনো ফটোকার্ড তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেননি। কে বা কারা হীন উদ্দেশ্যে এই ফটোকার্ড তৈরি করে ছড়িয়ে দিয়েছে।

গত ১৮ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। সূত্র অনুসারে, চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সে মাসের ১১ তারিখ বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার।

রাশেদ মাকসুদকে নিয়োগের আগে অবশ্য গত ১৩ আগস্ট সরকার নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে সেসময়কার এক বিবৃতিতে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানে অপরাগতা প্রকাশ করেন এম মাশরুর। পরে খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com