1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের নতুন এমডি শেখ মোহাম্মদ মারুফ

  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২.২০ পিএম
  • ১৭৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে এএমডি ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১ অক্টোবর) থেকে তিনি এ পদে নিযুক্ত হয়েছেন। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুসারে তাঁকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ব্যাংক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন শেখ মোহাম্মদ মারুফ ২০০৭ সালে ব্যাংকটিতে ইভিপি ও ট্রেজারিপ্রধান হিসেবে যোগ দেন। ২০১২ সাল থেকে তিনি ডিএমডি ও হোলসেল ব্যাংকিং প্রধানের দায়িত্ব পালন করছেন।

শেখ মোহাম্মদ মারুফ ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ব্যাংকটিতে ডিরেক্টর ও ফাইন্যান্সিয়াল মার্কেট সার্ভিসেস ও ট্রেজারিপ্রধান ছিলেন। সিটি ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংকে ট্রেজারিপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।

করপোরেট, ট্রেজারি, রিটেইল, কার্ড, মার্কেট রিস্ক, ট্রানজেকশনাল ব্যাংকিং, হোলসেল ব্যাংকিং, মাইক্রো-ফাইন্যান্সিং ও ট্রেড ফাইন্যান্সিংয়ে শেখ মোহাম্মদ মারুফের রয়েছে প্রায় তিন দশকের অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের ডেরিভেটিভ পণ্য, বৈদেশিক মুদ্রার বাজার, মানি মার্কেট, মার্জার ও অধিগ্রহণ, পরামর্শ সেবা, স্ট্রাকচারড ফাইন্যান্স লেনদেন ও অফশোর ব্যাংকিং ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ফেলো শেখ মোহাম্মদ মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com