1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কাট্টালি টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০৯ পিএম
  • ১৬৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ০ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ক্ষেত্রে এই লভ্যাংশ প্রযোজ্য হবে না।

একই সাথে ৩০ জুন, ২০২৩ ও ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরগুলোর জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২২, ৩০ জুন, ২০২৩ এবং ৩০ জুন ২০২৪ তারিখে হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩২ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২১ নভেম্বর হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com