1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

জীবননগরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের স্মারকলিপি প্রদান

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৫৮ পিএম
  • ২৫৫ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: এক দফা দাবি বাস্তবায়নে  জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জীবননগর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।  

বুধবার সকাল ১১ টার দিকে  জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পালের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এর আগে  মানববন্ধন করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রানু খাতুন , সিনিয়র স্টাফ নার্স তাহমিনা খাতুন, শান্তনী খাতুন, জয়নব খাতুন, নাছরিন খাতুন সহ প্রমুখ।

আর এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মোছাঃ রানু খাতুন জানান, সারাদেশের ন্যায় জীবননগরেও এক দফা দাবি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওই পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করা হোক।  

প্রসঙ্গত, এক দফা দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com