1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

সিভিও পেট্রোক্যামিকেলের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২০ এএম
  • ১৯৫ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি পিএলসি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪৬ পয়সা।

গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৩১ পয়সা। যা আগের বছর ছিল ৮ টাকা ২৭ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৪২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com