
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি হয়েছে ৯৮ টির। এদিন দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে লিন্ডে বিডির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২৩৪ টাকা ১০ পয়সা বা ১৭ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা রিয়ালেন্স ওয়ান দ্য ফার্স্ট অফ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ২৮ শতাংশ।
শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রূপালী ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved