
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের ২৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও তা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত কোম্পানিটির এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে।
তারিখ পরিবর্তন ছাড়া এজিএমের অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved