1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

ইউরোপে নতুন ওষুধ রপ্তানির অনুমোদন পেল রেনাটা

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ২.৫৪ পিএম
  • ১৬৯ Time View

ইউরোপে নতুন ওষুধ রপ্তানির অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি। ইইউ বিকেন্দ্রীভূত পদ্ধতির (ডিসিপি) অধীনে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট রপ্তানির অনুমোদন পেয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অনুমোদন পাওয়া নতুন এ ওষুধটি ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে এবং স্পেনের মতো দেশে রপ্তানি করা হবে। এটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

রেনাটা জানায়, ইউরোপীয় বাজারের চাহিদা মাথায় রেখে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে ওষুধটি তৈরি করা হবে। ব্যাপক রোগীর সুবিধা নিশ্চিতে এবং বিভিন্ন কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ইউরোপ জুড়ে বিতরণ করা হবে ওষুধটি।

বাংলাদেশের স্থানীয় বাজারে ট্যাবলেটটি ক্যাবোলিন নামে পাওয়া যায়।

১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা লিমিটেড। ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশে কোম্পানিটির নাম সংশোধন করে রাখা হয় রেনাটা পিএলসি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির ওষুধ রপ্তানি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com