1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৩ এএম
  • ১৭৫ Time View

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক পরিপত্রের মাধ্যমে ৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

বাংলাদেশের অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠানে মোহাম্মদ নূরুল আমিন শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর ৪১ বছরের কর্মজীবনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সকল ক্ষেত্রেই সাফল্যের সাথে পদচারণা করেছেন। তিনি আইপে সিস্টেমের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মেঘনা ব্যাংকের ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে প্রায় ১৩ বছর এবং এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করার সময় অনন্য সব অর্জন নিজের করে নিয়েছেন।

মোহাম্মদ নূরুল আমিন প্রথম ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একাধারে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংকের হাত ধরে তাঁর ব্যাংকিং জীবনের সূচনা ঘটে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক অনেক কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও যথারীতি স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com