1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৭.৩০ এএম
  • ৪৭১ Time View

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়ার ৩৯৭ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৭৮ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪ দশমিক ৭১ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩৩ শতাংশ।

সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- রেনাটা লিমিটেডের ৩২ কোটি ৬৪ লাখ টাকা, ব্রাক ব্যাংকের ২৮ কোটি ৭৬ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ২৫ কোটি ৫৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২১ কোটি ৩৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৯ কোটি ৫৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৩০ লাখ টাকা এবং যমুনা ব্যাংক পিএলসির ১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com