1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

আইসিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ

  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১১.২৫ এএম
  • ১৬৪ Time View

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আবু আহমেদ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক আবু আহমেদ আগের চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন।

পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক অধ্যাপক আবু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন। বিশেষ করে যখন সংবাদপত্রগুলোতে পুঁজিবাজার তেমন গুরুত্ব পেত না, তখন থেকেই তিনি এই বাজার সম্পর্কে নিয়মিত লেখালেখির মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন। তিনি বাজারে ভাল শেয়ারের সরবরাহ বাড়ানো, বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানার কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার পক্ষে সব সময় জোরালো দাবি জানিয়ে আসছেন।

এর আগে গত মঙ্গলবার ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সুবর্ণ বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক।

২০২৩ সালের নভেম্বরে তিন বছরের জন্য আইসিবির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন সুবর্ণ বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com