1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

কাল থেকে সার্কিটব্রেকারের পুরনো নিয়মে হবে শেয়ার কেনাবেচা

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১১.২০ পিএম
  • ১০৭৫ Time View

পুঁজিবাজারে শেয়ার কেনাবেচা আবার পুরনো সার্কিটব্রেকারে ফিরছে। থাকছে না শেয়ারের মূল্যহ্রাসে ৩ শতাংশ সর্বোচ্চ সীমা। শেয়ারের বাজারমূল্য ভেদে প্রতিদিন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। আবার একইভাবে ১০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নিয়মে চলবে লেনদেন।

বাজারকে লেনদেনের স্বাভাবিক ধারায় ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ৯১৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে টানা দর পতন ঠেকাতে গত ২৪ এপ্রিল শেয়ারের মূল্য হ্রাসের সর্বোচ্চ সীমা ৩ শতাংশ বেঁধে দিয়েছিল অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন বিএসইসির কমিশন। তবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ১০ শতাংশ সীমা রাখা হয়েছিল অপরিবর্তিত। তখন থেকে বাজার সংশ্লিষ্টরা কেনাবেচা ক্ষেত্রে সমতার দাবি জানিয়ে আসছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই দাবি আরও জোরালো হয়।

আজ বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম কমিশন সভায় গত ২৪ এপ্রিলের নির্দেশনাটি বাতিল করা হয়। একইসঙ্গে পুনর্বহাল করা হয় ২০২১ সালের ১৭ জুন তারিখে জারি করা সার্কিটব্রেকার সংক্রান্ত নির্দেশনাটি।

ওই নির্দেশনা অনুসারে, শেয়ারের মূল্যভেদে দাম সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে। আর এই পরিবর্তনের সর্বনিম্ন সীমা হচ্ছে ৩ দশমিক ৭৫ শতাংশ। কোনো শেয়ারের দাম ২০০ টাকার মধ্যে থাকলে এর মূল্য ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে। শেয়ারের দাম ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে হলে এর দর পরিবর্তনের সর্বোচ্চ সীমা হবে ৮ দশমিক ৭৫ শতাংশ।

শেয়ারের দাম ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে হলে সর্বোচ্চ ৭ দশমিক ৫০ শতাংশ হবে এর মূল্য পরিবর্তনের সীমা। অন্যদিকে শেয়ারের দাম ১০০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে হলে এর দর পরিবর্তনের সর্বোচ্চ সীমা হবে ৬ দশমিক ২৫ শতাংশ। শেয়ারের দাম ২০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে হলে এর দর পরিবর্তনের সর্বোচ্চ সীমা হবে ৫ শতাংশ। আর শেয়ারের দাম ৫০০০ টাকার উপরে হলে ওই শেয়ারের মূল্য পরিবর্তন হতে পারবে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com