
ব্যাপক সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের অনেক সম্পদ বিক্রি হয়ে হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে এ গ্রুপটির সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এস আলমের নামে বেনামে থাকা বিভিন্ন জমি সম্পদ বিক্রি করার চেষ্টা করছে। এগুলো ঠেকাতে আইনি প্রক্রিয়া দরকার। তাই রাষ্ট্রীয় স্বার্থে এ মুহূর্তে এস
আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে গভর্নর ।
ড. আহসান এইচ মনসুর আরও বলেন, আমরা এ সম্পদকে আমানতকারীদের সুরক্ষায় ব্যবহার করতে চাই। এ বিষয়ে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এস আলমের বাইরের কিছু ব্যাংক নিয়েও কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরবর্তী কাজ হবে ব্যাংক খাতের সংস্কার।
এর আগে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেনদেন ঋণ এলসি স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved