1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা অনুদান দেবে প্রাইম ব্যাংক

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৭.৩৭ এএম
  • ১৬১ Time View

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার (২৪ আগস্ট) এক জরুরী বোর্ড সভার আয়োজন করেছে প্রাইম ব‌্যাংক পিএলসি। অনুষ্ঠিত ওই সভায় পরিচালকরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন‌্য গভীর উদ্বেগ ও তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

প্রাইম ব‌্যাংক বাংলাদেশের যেকোনও জাতীয় সংকটে দেশের মানুষের পাশে দাঁড়ানো ও সহায়তায় বিষয়ে তাদের প্রতিশ্রুতির পুনঃব্যক্ত করেন। উক্ত সভায় এরই অংশ হিসেবে বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকার ত্রাণ তহবিল অনুমোদন করা হয়। এই অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল‌্যাণ তহবিলে দেওয়া হবে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘বন‌্যায় অনেক মানুষ মারা যাওয়ায় এবং মানুষের ওপর বন্যার মারাত্বক প্রভাবে আমরা গভীরভাবে দুঃখিত। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বন‌্যার্তদের ত্রাণ কার্যক্রম, নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’

এ দুর্যোগ মোকাবিলায় সক্রিয় সহায়তা নিশ্চিত করতে এবং ওইসব এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে প্রাইম ব‌্যাংক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোকোনও অংশীদারিত্বে অংশ নিতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com