
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় ডাম্পার ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার চুনতি এলাকায় মিডওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আধুনগর পেঠানের পাড়ার হারুনুর অর রশিদের ছেলে ডাম্পার ট্রাক চালক মাহফুজ (২৫) ও একই ইউনিয়নের সাতগড় দক্ষিণ হরিনা মোস্তাক হাজী পাড়ার আসহাব মিয়ার ছেলে কপিল উদ্দিন (২৭)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved