1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ৩,০৭১ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৩.০৩ পিএম
  • ২৩৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১-১৫ আগস্ট) ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি। তবে লেনদেন মূলধন বাড়ার সপ্তাহে ডিএসইর সূচকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গড় লেনদেন ৫৩ শতাংশের বেশি বেড়েছে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৭২ শতাংশ বা ৫ হাজার ৫১ কোটি টাকা।

সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৩৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৫৩ দশমিক ৫৭ শতাংশ বা ৪৪৭ কোটি ২৬ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে তিন হাজার ৭১ কোটি ২৬ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সূচকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০ দশমিক ৯৭ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬ দশমিক ৬২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক কমেছে ১০ দশমিক ১৯ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৭৮টির এবং ১৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com