1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৭.৩০ এএম
  • ৩০৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ৮ কোটি ৭২ লাখ টাকা। গত বছর প্রথম প্রান্তিকে ৭ কোটি ৯০ লাখ টাকা মুনাফা হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৫ পয়সা। আগের বছরও একই সময়ে সমন্বিত ইপিএস ১৫ পয়সা ছিল।

প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৩৫ পয়সা, যা গতবছর একই সময়ে মাইনাস ২২ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com