1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

পদত্যাগ করলেন বিএসইসির ২ কমিশনার

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৩.১০ পিএম
  • ২০৭ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনার। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও কমিশনার ড. রুমানা ইসলাম।

ইতোমধ্যে তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সদ্য পদত্যাগ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ২০২০ সালের ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

১৯৯৩ সালের জুনে বিএসইসি গঠন হওয়ার পর সংস্থাটির প্রথম নারী কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রুমানা ইসলাম। তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর শেষ করেন।

পরে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর করেন। ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের ওপর পিএইচডি করেন। ২০০৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

২০২২ সালের ৮ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

এর আগে শনিবার পদত্যাগ করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com