1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৩.৫৯ পিএম
  • ২০৮ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মানুষের গ্রামের বাড়ি ফেরা সহজ করতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকালে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, রাজধানী ঢাকার সব টার্মিনাল ও কাউন্টারগুলো থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। 

গত সোমবার (১১ এপ্রিল) বাস মালিকদের সভায় ১৫ এপ্রিল থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরুর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সব বাস মালিক আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই বাসের কাউন্টারগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর দাবি করেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে।

সারা দেশের রাস্তাগুলো খুব একটা ভালো অবস্থায় নেই জানিয়ে তিনি বলেন, বাস কোম্পানিগুলোর ঈদে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নেই। প্রতিদিন প্রতিটি রুটে যে বাসগুলো চলে সেগুলোই চলবে। কিছু গাড়ি রাখা হবে শিডিউল এলোমেলো হলে বিপর্যয় সামাল দিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com