
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নির্দেশনায় নারায়ণগঞ্জে রূপগঞ্জের সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
১০ আগস্ট (শনিবার) বিকেল থেকে মধ্য রাত পযন্ত কায়েতপাড়া ইউনিয়নের জিয়সতলা শ্রী শ্রী বনদূর্গা সেবা আশ্রমসহ বিভিন্ন মন্দিরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মন্দির কমিটির লোকজনদেরকে সাথে নিয়ে মন্দিরের হামলার প্রতিরোধের মন্দির পাহারা দিচ্ছেন।
তারা জানায়, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে কিছু কুচিক্রিমহল সংখ্যালঘুদের মন্দিরে হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাই যতদিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে ততদিন মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নির্দেশনায় মন্দির ভাঙচুর প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও জানমালের নিরাপত্তা দিবে।

এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকির আবির, সিনিয়র সহ সভাপতি মাশিদুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল, জহিরুল ইসলাম সুমন, রাসেল মিয়া, রাজু আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved