1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি

  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১১.২৪ এএম
  • ৩৩৮ Time View

বিদায়ী সপ্তাহে (৪ আগস্ট-৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১৬ শতাংশ বিএটিবিসির।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার সপ্তাহজুড়ে গড়ে ২৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে সিটি ব্যাংকের বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- গড়ে ইউনিলিভার কনজ্যুমারের ২৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ২২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা, টেকনো ড্রাগসের ২০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ১৮ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা, সী পার্ল হোটেলের ১৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ১৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা এবং রবি আজিয়াটার ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com