1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ডাইং

  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১১.২২ এএম
  • ১৯৯ Time View

বিদায়ী সপ্তাহে (০৪ আগস্ট-০৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩৩৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ঢাকা ডাইংয়ের শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ৩০ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণ ওয়ান: স্কিম দ্বিতীয়র শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ। আর ২৯ দশমিক ৪১ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ইসলামিক ফাইন্যান্স।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- জেনারেশন নেক্সটের ২৯ দশমিক ৪১ শতাংশ, একমি পেস্টিসাইডসের ২৯ দশমিক ২২ শতাংশ, মুন্নু সিরামিকের ২৯ দশমিক ০৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৯ দশমিক ০৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২৯ দশমিক ০৪ শতাংশ, এসিআই লিমিটেডের ২৯ দশমিক ০৩ শতাংশ এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ২৯ দশমিক ০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com