1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

৭৭৫ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬.২৬ পিএম
  • ৩৪৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সপ্তাহের তৃতীয় কার্যদিবসে  মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৭ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২০২২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৬টি কোম্পানির, বিপরীতে ১১৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com