1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারেও আজ থেকে লেনদেন চলবে

  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭.৪৩ এএম
  • ২০২ Time View

দেশের অন্যসব অফিস-আদালতের মতো পুঁজিবাজারও খুলবে আজ। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাজারে লেনদেন শুরু হবে। আর তা বেলা ২.৩০ মিনিট পর্যন্ত চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের নির্বাহী আদেশে দেওয়া সাধারণ ছুটির কারণে রোববার ও সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।

গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহুত অসহযোগ কর্মসূচি মোকাবেলায় শেখ হাসিনার সরকার নির্বাহী আদেশে রোববার থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এ কারণে রোববার ও সোমবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শেয়ারবাজার, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ছিল।

প্রবল গণআন্দোলনের মুখে আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। সেনাবাহিনীর সহযোগিতায় ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে আজ সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বাভাবিক সময়সূচিতে চলবে ও আগের সময়সূচি অনুযায়ী লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খোলা থাকবে ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের শাখাগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে সব ধরনের স্বাভাবিক লেনদেন চলবে।

এরসঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারে লেনদেন চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com