1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

আয় কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৭.৪৮ এএম
  • ২৫২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ৭১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে  ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে আয়  ছিল ১ টাকা ০৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির  শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৫১ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com