1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

৪৭০ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ১৮৭ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গত দিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩১ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৬৯ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭১টি কোম্পানির, বিপরীতে ১৬৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com