1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত 1st Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ

জাতীয় মৎস্য পদক পাচ্ছেন ২২ ব্যক্তি-প্রতিষ্ঠান

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৩.১৩ পিএম
  • ১৭৬ Time View

মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন জাতীয় মৎস্য পদক ২০১৪। আগামীকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুরু।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এ কথা জানান। প্রতি বছরের ন্যায় আজ থেকে ০৫ আগস্ট পর্যন্ত চলবে এই মৎস্য সপ্তাহ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪ উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি এবং দেশের সব জেলা- উপজেলায় স্থানীয়ভাবে ০৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উল্লেখ করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউ এ একটি সড়ক র‍্যালি, সকাল ১১টায় সংবাদ সম্মেলন ও বিকাল ৪টায় হাতিরঝিলে নৌর‍্যালি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩১ জুলাই সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক। এদিন বেলা ১২টায় প্রধানমন্ত্রী গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

তৃতীয় দিন ০১ আগস্ট সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। সপ্তাহের চতুর্থ দিন বিএফআরআই কর্তৃক একটি সেমিনার ঢাকায় অনুষ্ঠিত হবে। ৫ম দিন ০৩ আগস্ট জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। ৬ষ্ঠ ও ৭ম দিনে যথাক্রমে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়িত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com