
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৯৭০ বারে ৯৬ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৫.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ২.৭৪ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, স্যালভো কেমিক্যাল, এমবি ফার্মা, রেনউইক যজ্ঞেশ্বর, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved