1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ২২৩ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (০৮ জুলাই) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গোল্ডেন সনের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৯৫ শতাংশ বেড়েছে। আর ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্লোভাল হেভি কেমিক্যালস লিমিটেড।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল এবং আফতাব অটো লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com