
ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
রিজভী বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক।
তিনি বলেন, শেখ হাসিনা প্রশ্রয় দেয়ার কারণে বেনজীর-আজিজকাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে। দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা সক্ষমতায় টিকে আছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গোটা জাতিকে আজ বিভক্ত করা হয়েছে। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল আওয়ামী লীগ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved