
নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শপথ গ্রহন করলেন বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত তাজওয়ার মো: ফাহিম নাইন্টি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭ উপজেলার মধ্যে ১৬ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৪ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন।
বুধবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে তাদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।
রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ সকল উপজেলা চেয়ারম্যানগণ।

গত ২৯ মে ও ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved