
নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুণ্ড্র ডিবেটিং ক্লাবের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) কলেজে অনুষ্ঠিত ফাইনালে অক্সিজেন দলকে হারিয়ে মৃত্তিকা দল চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে।
ছায়া সংসদের আদলে আয়োজিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রস্তাবনা ছিল ‘দক্ষ প্রশাসনই পারে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে’। সরকারি দল হিসেবে মৃত্তিকা দল অংশ নিয়ে প্রস্তাবনার পক্ষে প্রতিভাকে কাজে লাগিয়ে সাবলীলভাবে যুক্তি তর্কে মন জয় করে নেয় বিচারকসহ উপস্থিত অতিথি ও দর্শকদের।
ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বিতর্কে অংশগ্রহণ করেন মেহেরিন আক্তার রিয়া, মন্ত্রী ফারহানা ফরহাদ ও সংসদ সদস্য অসীম কুমার।
অক্সিজেন দলের মেহেদী হাসান বাপ্পি বিরোধীদলীয় নেতা হিসাবে বিতর্কে অংশ নেন। বিরোধীদলীয় উপনেতার আসনে উম্মে হাবিবা ও সংসদ সদস্য মহসীনা ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের প্রধান সমন্বয়ক মোস্তফা কামাল সরকার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন। স্পিকারের দায়িত্ব পালন করেন ক্লাবের সদস্য নাজমুল হোসেন।
এছাড়া ক্লাবের সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ কমিটির বাকি সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ক্লাবের পক্ষ থেকে চাম্পিয়ন দল ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved