1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

একীভূতের পর পেপার প্রসেসিংয়ের আয় বেড়েছে

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭.৪০ এএম
  • ১৬৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড মার্জ হওয়ার পরে আর্থিক অবস্থা প্রকাশ করেছে। কোম্পানিটি মাগুরা পেপার মিলস্ লিমিটেডের একীভূত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, একীভূত হওয়ার আগে অর্থাৎ ২০২৩ সাল শেষে কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ১০ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা। একীভূত হওয়ার পর মার্চ প্রান্তিক শেষে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের পরিশোধিত মূলধন হয়েছে ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা।

এদিকে কোম্পানিটির ৯ মাসে (জুলাই’২০২৩-মার্চ’২০২৪) সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিলো ১ টাকা ০৭ পয়সা।

আলোচ্য এই ৯ মাসে কোম্পানিটির আয় হয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া নীট মুনাফা হয়েছে ৬ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিলো ৩৫ কোটি ৭৩ লাখ টাকা এবং নীট মুনাফা ছিলো ৩ কোটি ১৭ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com