1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯.২৩ পিএম
  • ১৮৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে ব্যাংক এশিয়ার ঋণমান এসটি-১। গতবছরও স্বল্প মেয়াতে ব্যাংকটির ঋণমান একই ছিল। অন্যদিকে দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে, এএ১। দীর্ঘ মেয়াদেও ব্যাংকটির ঋণমান আগের বছরেরটি বহাল আছে।

সংস্থাটির ভাষ্য অনুসারে, এএ১ ঋণমানের অর্থ হচ্ছে-সব ধরনের আর্থিক প্রতিশ্রুতি পূরণের উচ্চ সক্ষমতা রয়েছে ব্যাংক এশিয়ার। অন্যদিকে এর ঋণ ঝুঁকি একেবারেই কম।

এসটি-২ ঋণমানের অর্থ হচ্ছে, ব্যাংক এশিয়ার তারল্য পরিস্থিতি খুবই ভাল।এছাড়া সব ধরনের দায় পরিশোধে প্রতিষ্ঠানটির রয়েছে উচ্চ সক্ষমতা।

ব্যাংকটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল।

আগামী বছরের (২০২৫) ৩০ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, ব্যাংক এশিয়া পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন এক হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৫৩ দশমিক ২২ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৬ দশমিক ৩০ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com