
নিজস্ব প্রতিবেদকঃ ১লা জুলাই-২৪, সোমবার সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়ার মাজার, চন্দ্রিমা উদ্যান, শেরে বাংলা নগর, ঢাকায় বিএনপির ভাইস-চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এড জয়নুল আবেদিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করার পর সংগঠনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে জিয়াউর রহমানের মাযার জিয়ারত করে।
উল্লেখ্য, সংগঠনটির নির্বাচিত সভাপতি, সাবেক এটর্নী জেনারেল এড এজে মোহাম্মদ আলী সম্প্রতি ইন্তেকাল করায় এড জয়নাল আবেদিনকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, এড মাসুদ আহমেদ তালুকদার, এজে ভুঁইয়া, ইকবাল হোসেন, খোরশেদ আলম, আবেদ রাজা, মহসিন মিয়া, খোরশেদ আলম মিয়া, গাজী কামরুল ইসলাম সজল, মাহবুব,ওমর ফারুক ফারুকী সহ সহস্রাধীক আইনজীবী। দোয়া পরিচালনা করেন উলামা দলের সদস্য সচিব এড আবুল হোসেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved