1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ইউসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৮.৩৩ পিএম
  • ১৭২ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান বশির আহমেদ।

এসময় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় বশির আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকের অগ্রগতির অন্যতম পরিচায়ক হলো মূলধনের দৃঢ় ভিত্তি। ২০২৩ সালে পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ১৪,৭৬৫ মিলিয়ন টাকা। আমরা অত্যন্ত সুচারুভাবে ব্যাংকিং মূলধন প্রবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছি। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আজ দেশে ও বিদেশে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রে পরিণত হয়েছে। ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক, সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে।

উক্ত এজিএমে উপস্থিত ছিলেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ও অটিড কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক ও ইউসিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক বজল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক নাসিম কামাল, পরিচালক মাসুমা পারভীন, পরিচালক সৈয়দ কামরুজ্জামান, পরিচালক মোহাম্মদ শাহ আলম, পরিচালক মো: আকছেদ আলী সরকার, স্বতন্ত্র পরিচালক কনক কান্তি সেন, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব ড. অপরূপ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব মো: আবদুল হান্নান, স্বতন্ত্র পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী, শরিয়াহ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবদুর রশিদ প্রমুখ।

এ ছাড়া ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ এফসিএ এজিএমে উপস্থিত ছিলেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

এজিএম পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com