পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হলোঃ নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, ওরিয়ন ফার্মা লিমিটেড।
নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
মেঘনা সিমেন্ট মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে মেঘনা সিমেন্ট বিনিয়োগকারীদের মোট ১০ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার।
ওরিয়ন ফার্মা লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিগুলো।