1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ৯১৯ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০.৫৪ এএম
  • ১৬৯ Time View

দেশের উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ জুন) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৩৫ হাজার ২০৭ কোটি ৮২ টাকা। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৮০২ কোটি ১৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮২ কোটি ২৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯১৯ কোটি ৮৬ লাখ টাকা। 

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি ১০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৩ হাজার ৬৪৯ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৮৫৮ কোটি ২০ লাখ টাকা। 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১.২৮ পয়েন্ট বা ২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪৭.০৯ পয়েন্ট বা ২.৫১ শতাংশ বেড়ে ১ হাজার ৯২২ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৩৭.৪৬ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক ৬৯.৩৩ পয়েন্ট বা ৪.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫২ পয়েন্টে। 

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০টির, দর কমেছে ৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির। আর লেনদেন হয়নি ১৬টির। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com