1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ব্যাংকাসুরেন্স সেবা চালু করল এমটিবি

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০.৪৬ এএম
  • ২০৬ Time View

ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এই সেবাটি চালু করে বাংলাদেশের ব্যাংকিং ও বীমা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করেছে ব্যাংকটি।

বৃহস্পতিবার (২৬ জুন)এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করা হয়। এই সেবার গ্রাহকরা ২০২৪ সালের ২ জুলাই থেকে ব্যাংকের নির্দিষ্ট সংখ্যক শাখা থেকে ব্যাংকাসুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও চৌধুরী আখতার আসিফ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকাসুরেন্স হলো ব্যাংক এবং বীমা কোম্পানিগুলোর মধ্যে একটি সহযোগিতামূলক ব্যবস্থাপনা, যা ব্যাংকগুলোকে তাদের বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা সেবা প্রদানের অনুমতি দেয়। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক অনুমোদনের মাধ্যমে, এমটিবি এ ধরণের সেবা প্রদানের জন্য অনুমতিপ্রাপ্ত কয়েকটি ব্যাংকের মধ্যে অন্যতম। এমটিবি তাদের গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরের বীমা সেবা অফার করতে শীর্ষস্থানীয় জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্ব গড়েছে, যার মধ্যে রয়েছে গার্ডিয়াান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে ব্যাংকাসুরেন্স সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগটি শুধু আমাদের সেবা প্রদানের মান উন্নত করবে না, সাথে সাথে আর্থিক সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে”।

ব্যাংকাসুরেন্স খাতে এমটিবি’র প্রবেশ গ্রাহকদের আরও বেশি সুবিধা এবং আস্থার সুযোগ করে দিবে, কারণ এখন তারা তাদের বিশ্বস্ত ব্যাংকিং অংশীদারের কাছ থেকে সরাসরি বীমা সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবাটি বাংলাদেশে বীমা প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত, যা একটি বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক সুরক্ষা এবং মানসিক স্বস্তি প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com