
নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ওমর ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর সংলগ্ন যমুনা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওমর ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এলাকাবাসি জানায়, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া।
পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মৃত ফারুক হোসেনের ভাই ফরিদ মিয়া দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই দুইজনকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। কারণ তাদেরকে বিবস্ত্র ও ক্ষতবিক্ষত অবস্থায় নদীতে পাওয়া গেছে।
পুলিশ তদন্ত করলে এ বিষয়টি স্পষ্ট হবে।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান বলেন, ‘যমুনা নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved