1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

১৩৮ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪.৫৯ পিএম
  • ২৫৮ Time View

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৩৮ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে নয় কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো- ইউনিলিভার কনজ্যুমার, ন্যাশনাল ব্যাংক, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই নয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩০ কোটি ৬৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৭৪ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ২২ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকার ইউনিট লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

অন্য কোম্পানিগুলো- ফাইন ফুডসের ৭ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৪ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা, গ্রামীণফোনের ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৪২ লাখ ৫৫ হাজার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com